স্টাফ রিপোর্টার
নিরাপদ ও পুষ্টিগুণসমৃদ্ধ খাদ্য নিশ্চিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটির আয়োজন করে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পুষ্টি বিভাগ।
গতকাল শনিবার (৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কনফারেন্স রুমে দ্বিতীয় দিনের মতো কর্মশালা চলছে। এরআগে শুক্রবার (৫ নভেম্বর) সকালে চার দিনব্যাপি কর্মশালার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. সালেহা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা কাউন্সিলের এক্সিকিউটিভ চেয়্যারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।
‘অ্যাওয়ারনেস বিল্ডিং অন দ্য ইমপর্টেন্স অব ফুড বেসড নিউট্রিশন ইনফরমেশন অ্যান্ড হেলথ ইমপ্যাক্টস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে নিরাপদ খাদ্য, খাদ্যের পুষ্টিগুণ, স্বাস্থ্যের ওপর খাদ্যের প্রভাবসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।
এতে বিজ্ঞানী, বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক, উপ-সহকারী কৃষি, মৎস্য প্রাণিসম্পদ কর্মকর্তা, সম্প্রসারণ কর্মী, স্বাস্থ্যকর্মী, এনজিও প্রতিনিধি, নারী উদ্যোক্তা, মৎস্য চাষি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি অংশ নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. ইয়ামিন হোসেনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে রয়েছেন কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য পরিচালক ড. মনিরুল ইসলাম।
