ছবি সংগৃহীত
আলো ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে সামনে রেখে সার্বিক বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে ভারত আমাদের পাশে ছিল। সেটা আমাদের দরকার ছিল। কিছু দেশ মিলে এদেশের কিছু রাজনৈতিক দলের সাথে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছে। সেই প্রেক্ষাপটে ভারত ভালো ভূমিকা রেখেছে।
রবিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, সংশয়-অবিশ্বাসের দেয়াল অবশেষে শেখ হাসিনা আর নরেন্দ্র মোদি ভেঙে দিয়েছেন। যা দুই দেশের জনগণের জন্য সুফল বয়ে এনেছে।
তিনি বলেন, সরকার নির্ভার না। তবে কিছু বিষয়ে আমরা চ্যালেঞ্জের মুখে আছে। তা হচ্ছে ৫ কোটি যুবকের কর্মসংস্থান করা। প্রতিবছরে প্রায় ২০ লাখ কর্মসংস্থান আমাদের করতেই হবে। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, জ্বালানি সঙ্কটসহ আরও কিছু চ্যালেঞ্জ আছে যা মোকাবেলা করতে হবে।
ড..ইউনুস প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা ক্ষতিগ্রস্ত, যারা বঞ্চিত তারাই মামলা করেছে। গরিবের টাকা আত্মসাৎ করেছে আর বিচার হবে না। এটা তো হয় না।
