রাজশাহীতে শহীদ জোহা-নুরুল স্মৃতি আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্টেরের শুভ উদ্বোধন
মোঃ ফায়সাল হোসেন
বঙ্গবন্ধু কলেজ ক্রীড়া বিভাগের আয়োজনে ১৬টি টিমের শিক্ষার্থীদের নিয়ে শহীদ জোহা-নুরুল স্মৃতি আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকা মাঠে বেলুন ফেস্টুন উড়িয়ে আন্ত:বিভাগ খেলার উদ্বোধন করেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
এসময় সাংসদ বাদশা শহীদ জোহা ও নুরুলের স্মৃতি বিজরন করে বলেন, যাদের নামে খেলাটি উদ্বোধন হচ্ছে তোমরা কেউ তাকে দেখনি। আমি দেখেছি তাদের, একসাথে লড়াই সংগ্রাম করেছি। তারা খেলাধুলা খুব ভালোবাসতেন।
এর আগে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর খেলার উদ্বোধক সাংসদ বাদশাকে শুভেচ্ছা স্মারক ও উপহার তুলে দেন বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ কামারুজ্জামান ও শিক্ষকবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কলেজের গভর্নিং বডির সভাপতি মজিবুর রহমান, ক্রীড়া কমিটির আহ্বায়ক মাসুদ রানা, ১১টি বিভাগের প্রধান, শিক্ষকবৃন্দসহ স্নাতকপাস কোর্স ও উচ্চ মাধ্যমিকের ১৬টি টিমের শিক্ষার্থীবৃন্দ।
