রাজশাহীতে সংসদ সদস্য শফিকুর রহমান বাদশাকে সংবর্ধনা জানিয়েছেন নার্সরা
মোঃ ফায়সাল হোসেন
রাজশাহী সদর ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে সংবর্ধনা প্রদান করেছেন নার্সরা মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টায় রাজশাহী নার্সিং কলেজ মিলনায়তনে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন রাজশাহী বিভাগের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এতে সার্বিক সহযোগিতায় ছিলেন রাজশাহীর বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের নার্সরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন রাজশাহী বিভাগের সভাপতি শাহাদাতুন ন‚র লাকি।
অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন নার্স ও নার্সিং শিক্ষার্থীরা। এ সময় সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা, রাজশাহী নার্সিং কলেজের শিক্ষক ঝর্না খানমসহ হাসপাতালের নার্স ও নার্সিং শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এসময় নার্সদের জন্য সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
