ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
স্প্যানিশ লা লিগার অন্যতম জায়ান্ট ক্লাব বার্সেলোনা। সম্প্রতি সময়ে ধুঁকছে কাতালান ক্লাবটি। লা লিগায় শিরোপা দৌড়ে পিছিয়ে থাকলেও এবার স্বস্তির এক জয় পেয়েছে তারা। রিয়াল বেতিসের বিপক্ষে শেষ মুহুর্ত পর্যন্ত সমতার ম্যাচটি অতিরিক্ত সময়ে ৪-২ গোলে জয় পায় জাভি হার্নান্দেসের দল। বার্সার হয়ে হ্যাটট্রিক করেছেন ফেরান তোরেস।
রবিবার (২২ জানুয়ারি) প্রথমার্ধের ২১ মিনিটে এক গোল, দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয় গোল করে বার্সেলোনাকে ২-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন ফেরেন তেরেস। এরপর ৫৬ ও ৫৯ মিনিটে দুই গোল হজম করে
তবে অতিরিক্ত সময়ে গোল করে বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন জাও ফেলিক্স। এর দুই মিনিট পর গোল করে হ্যাটট্রিক করেন তেরেস। অবশেষে রিয়াল বেটিসের বিপক্ষে ৪-২ গোল জয় নিয়ে স্বস্তি ফিরে পেয়েছেন জাভি।
চলতি মৌসুমে লা লিগার পয়েন্ট টেবিলের ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। ৭ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। টেবিলের শীর্ষে থাকা জিরোনার পয়েন্ট ৫২।
