ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক
রা বিশ্বের সাথে একইদিনে আগামী বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বাংলাদেশেও মুক্তি পাচ্ছে হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন অভিনীত বলিউড সিনেমা ‘ফাইটার’।
সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমাটির পোস্টার শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘একইদিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ফাইটার, টুডি ও থ্রিডি।’
এর আগে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট বলিউডের ‘পাঠান’, ‘জওয়ান’, ‘অ্যানিমেল’ ও ‘ডাঙ্কি’ বাংলাদেশে আমদানি করে মুক্তি দিয়েছিল।
‘ফাইটার’ সিনেমায় প্রথমবার জুটি হিসেবে পর্দায় আসছেন হৃতিক-দীপিকা। আরও আছেন করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়।
সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রমন চিব।
