ছবি সংগৃহীত
আলো ডেস্ক
পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা থেকে আরও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট পাঁচটি ট্রাক উদ্ধার করা হলো।
ফেরিডুবির পাঁচ দিনে মোট পাঁচটি ট্রাক উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনার পরেই ২০ জনকে জীবিত উদ্ধার করে হলেও এখনো নিখোঁজ রয়েছে ফেরির সহকারী মাস্টার হুমায়ুন কবীর।
সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা ডুবে যাওয়া ফেরি থেকে একটি ট্রাক উদ্ধার করেছে এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি থেকে আরও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত মোট পাঁচটি ট্রাক উদ্ধার হলো ইউটিলিটি ফেরি রজনীগন্ধা থেকে। আর একটি ট্রাকের সন্ধান পাওয়া গেছে খুব শিগগিরই ওই ট্রাকটিও উদ্ধার করা হবে।
