মুক্তিযুদ্ধ পাঠাগারের পক্ষ থেকে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য বাদশাকে ফুলেল শুভেচ্ছা
ফায়সাল হোসেন:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী সদর ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে ফুল দিয়ে বরণ করেছে মুক্তিযোদ্ধা পাঠাগার, রাজশাহী।
শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার পর উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহী, মহিলা পরিষদ রাজশাহী, রাজশাহী থিয়েটার ও ভোর হলো জয় বাংলা সাংস্কৃতিক জোট, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম রাজশাহী, রাজশাহী সাংস্কৃতিক সংঘ, রাজশাহী আবৃত্তি পরিষদ, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি ও আবৃত্তি চর্চা কেন্দ্র রাজশাহী ফুল দিয়ে বরণ করে নেয়।
এ সময় সদ্য নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা সকলের উদ্দেশ্যে বলেন, মুক্তিযুদ্ধ পাঠাগার আমার প্রাণের পাঠাগার। এই পাঠাগার শুরু থেকেই আমি আছি এবং ভবিষ্যতেও থাকবো। পাঠাগারের উন্নয়নে যা করা লাগবে আমি তাই করব।
