ছবি সংগৃহীত
আলো ডেস্ক
ঢাকা-ময়মনসিংহ রেলপথে গাজীপুরের জয়দেবপুর স্টেশনে তুরাগ কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে জয়দেবপুর স্টেশনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, ট্রেনটি ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। লাইনম্যান সিগন্যাল দেয়ার আগেই চালক ট্রেন চালাতে শুরু করেন। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়।
এ সময় ট্রেনের গতি খুবই কম ছিল। দ্রুত এ সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
তবে এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
