শীতার্তদের পাশে গ্রামীণ ব্যাংক চাপাই এরিয়া শাখায় শাখায় কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টার
মমতাহীন শীতে কাতর জগত শ্রেষ্ঠ সোনালী প্রান্তর। এবারের শীত যেন সকল নির্লজ্জতাকে হার মানিয়েছে। তার নিঠুর জ্বালায় জ্বলছে প্রতিটি নিরীহ মানুষের অন্তর। রেলষ্টেশনে, লঞ্চঘাটে, বাস টার্মিনালে, পাড়ায় পাড়ায় এবং পথে- ঘাটে শুনা যাচ্ছে শীত বেদনার ভয়ংকর আওয়াজ। এমন শীত হতে বাচতে সবরকম চেষ্টাও করছেন শীতার্তরা।
মানুষ তাদেরকে সহযোগিতা দিচ্ছেন না এমনটাও না। বিভিন্ন রাজনৈতিক সংগঠন,রাজনৈতিক ব্যক্তিত্ব, মানবিক সংগঠন সহ বিত্তবানেরা শীত বস্ত্র বিতরণ করছেন সাধ্যমত। তবে তা প্রয়োজনের তুলনায় কমের চেয়েও খুবই কম। বলা যায় এক সাগর জলের সাথে এক চামচ জলের মিশ্রণ মাত্র।
এমন দুর্যোগময় সময়ে মানবপ্রেমীরা কখনো ঘুমাতে পারেনা। যা লক্ষ্য করা যাচ্ছে মানবতার প্রতীক নোবেলজয়ী গ্রামীণ ব্যাংক এর মমতাময় সিদ্ধান্তে। দেশব্যাপী ব্যাংকটি শুরু করেছেন শীতবস্ত্র বিতরণী কার্যক্রম। উড়ছেন হৃদয় হতে হৃদয়ে। সর্বোচ্চ চেষ্টা করছেন অসহায় মানুষদের কলিজা ফাটা ক্রন্দন থামাতে। যার বাস্তব চিত্র লক্ষ্য করা যায় গ্রামীণ ব্যাংক চাপাই নবাবগঞ্জ এরিয়ার বাসুদেবপুর গোদাগাড়ী শাখায়।
ষোল জানুয়ারী দুইহাজার চব্বিশ দুপুর বেলায় শাখাটি কম্বল বিতরণ করেন বেশকিছু (ভিক্ষুক) সংগ্রামী সদস্যদের মাঝে। সরেজমিনে দ্যাখা যায় অত্র শাখার আওতাধীন সাধারীপাড়া গ্রামের (ভিক্ষুক) সংগ্রামী সদস্য মনোয়ারা ও ফুলেরা সহ আরও কয়েকজনের হাতে কম্বল তুলে দেন গ্রামীণ ব্যাংক রাজশাহী যোনের সদ্য যোগদানকৃত যোনাল ম্যানেজার ও ব্যাংকটির অপরাজিত সিপাহসলার আ.ক.ম. শামসুদ্দোহা।
এইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক রাজশাহী যোনের যোনাল অডিট অফিসার মোঃ মনিরুজ্জামান, চাপাই নবাবগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার ও এরিয়া উন্নয়নের ধারালো হাতিয়ার মোঃ আব্দুল ওয়াদুদ সরকার, বাসুদেবপুর গোদাগাড়ী শাখার শাখা ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার খন্দকার আব্দুর রহিম, সেকেন্ড অফিসার সুভাষ চন্দ্র সরকার,মো: রিপন রেজা চৌধুরী (অফিসার),চন্দন কুমার পাল (অফিসার),মো: নুরুল ইসলাম (অফিসার),মো: জাহিদ হাসান (অফিসার), মো: বাবুল হোসেন (অফিসার), অত্র শাখার পিয়ন কাম গার্ড মতিলাল মার্ডি, গ্রামীণ ব্যাংক চাপাই নবাবগঞ্জ এরিয়ার এরিয়া সভাপতি মোঃ নাহিদ কবির এবং জাতীয় কবিতা মঞ্চ,রাজশাহী জেলা কমিটির সভাপতি, বিশিষ্ট মানবাধিকার কর্মী, পদ্মার কন্ঠ.কম এর প্রকাশক ও জাতীয় শ্রমিক লীগ রাজশাহী জেলার সহ সভাপতি কবি মোঃ মুকুল হোসেন সহ অত্র শাখার শতশত গ্রামীণ ব্যাংক প্রেমী সদস্যবৃন্দ। উলেখ্য কম্বল বিতরণের এই সুচারু সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন গ্রামীণ ব্যাংক বাসুদেবপুর গোদাগাড়ী শাখা এলাকার সর্বপেশার ও সর্ববয়সের মানুষ। কম্বল হাতে পেয়ে সংগ্রামী (ভিক্ষুক )সদস্যরা তাদের প্রতিক্রিয়ায় বলেন গ্রামীণ ব্যাংক হতে আমরা নতুন বছরে যে নতুন উপহার পেলাম তা কোনদিনই ভুলবোনা।
