ছবি সংগৃহীত
আলো ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. ইমরান হোসেন (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮জন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৬টায় উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কের হাসপাতাল গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক ইমরান হোসেন নওগাঁ জেলার মান্দা উপজেলার কুনইল গ্রামের বাসিন্দা। আহতরা হলো-তানু হোসেন, মো. নাঈম হোসেন, মো. রেজাউল ইসলাম। বাকিদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশর এই কর্মকর্তা জানায়, আদমদিঘী উপজেলার নওগাঁ- বগুড়া মহাসড়কে হাসপাতাল গেইটের সামনে ঢাকাগামী শাহ ফতেহ আলী বাসের সঙ্গে নওগাঁগামী ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় যাত্রীবাহী বাসের ৮যাত্রী এবং ট্রাক চালক আহত হলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ট্রাক চালককে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। বাকি ৫ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শমিজেক) হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
