আসাদুজ্জামান আসাদ এমপি রাজশাহী জেলা ইউপি সচিব সমিতি (বাপসা) সংবর্ধনা
স্টাফ রিপোর্টার
দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মোহাঃ আসাদুজ্জামান আসাদকে সংবর্ধনা জানিয়েছেন রাজশাহী জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা)।
১৫-০১-২০২৪ (সমবার) নগরীর সিটি হাট সংলগ্ন পার্টি অফিসে সমিতির সভাপতি মোঃ আতাউর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর এর নেতৃত্বে জেলার ৭২টি ইউনিয়নের সচিবগণ উপস্থিত থেকে তাঁকে উষ্ণ সংবর্ধনা প্রদান করে।
এ সময় এমপি আসাদ বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নে রোল মডেল হিসেবে স্বীকৃত হয়েছে।
জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে তা কোনোদিনও সম্ভব হতো না। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে স্মার্ট রাজশাহী বিনির্মান করতে নিজ নিজ কর্মস্থল থেকে ঐক্যবদ্ধভাবে সততা ও নিষ্ঠার সহিত কাজ করার আহ্বাবান জানান তিঁনি। এ সময় বাপসার নাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।
