ছবি সংগৃহীত
আলো ডেস্ক
খুলনায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের কুশপুতুল দাহ ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় নেতা-কর্মীরা।
শনিবার (১৩ জানুয়ারি) বটিয়াঘাটা উপজেলা জাতীয় পার্টি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে থানার মোড়ে কুশপুতুল দাহ ও বিক্ষোভ মিছিল করা হয়।
কুশপুতুল দাহ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন- উপজেলা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শেখ মোদাচ্ছের হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান এলাহী, উপজেলা যুব সংহতির সভাপতি অসীম মল্লিক, খুলনা জেলার আহ্বায়ক ও উপজেলা ছাত্র সমাজের সভাপতি মো. শাওন হাওলাদার, সাধারণ সম্পাদক গাজী তরিকুল, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মিলন কান্তি বালা, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি শহিদুল গাজী, সাধারণ সম্পাদক শহিদ সানা, বটিয়াঘাটা ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মিহির কান্তি কেষ্ট, উপজেলা ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব মোল্লা, উপজেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন দবির, উপজেলা ছাত্র সমাজের দপ্তর সম্পাদক মানস সরকার, জাপা নেতা ফারুক শেখ, বিল্লাল হাওলাদার, আল-আমিন শিকদার, মাহমুদুল হাসান, শুকুর গাজী, এনামুল গাজীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতা-কর্মীরা।
