ছবি সংগৃহীত
আলো ডেস্ক
হাড়কাঁপানো শীতে কাঁপছে নওগাঁ। ঠান্ডা হাওয়া আর ঘন কুয়াশার কারণে নওগাঁয় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস চলছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রার এ রেকর্ড করেছে বলে জানিয়েছে বদলগাছি আবহাওয়া অফিস। যা এই মৌসুমের জেলায় দ্বিতীয় সর্বোনিম্ন তাপমাত্রার রেকর্ড।
বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, গতকাল নওগাঁয় সারা দেশের সর্বোনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও শীতের তীব্রতা কমেনি। ঠান্ডা বাতাসের সাথে কুয়াশার কারণে শীত জেঁকে বসেছে।
দিনের বেলা সূর্যের আলো দেখা দিলেও রাতে বৃষ্টির মত ঝরছে কুয়াশা। দিন ও রাতের তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্য থাকায় তাপমাত্রার পরিবর্তন দেখা দিয়েছে। কৃষকের ফসল রক্ষায় বীজতলা ভালোভাবে ঢেকে রেখে পরিচর্যার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
আগামী কয়েকদিন জেলায় তাপমাত্রা ওঠা-নামা করতে পারে বলে আশঙ্কা বদলগাছি আবহাওয়া অফিসের।
অপরদিকে, ঠান্ডা হিমেল বাতাস থাকায় সকলেই শীতে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। সময়মত কাজে না যেতে না পাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ দিনমজুররা। ফসলের বীজ এবং বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করেছেন চাষিরা।
