ছবি সংগৃহীত
আলো ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া এবং নরওয়ের পর্যবেক্ষক দল।
সোমবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এমন প্রতিক্রিয়া জানিয়েছে দেশগুলোর নির্বাচন পর্যবেক্ষক দল।
পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন মার্কিন সাবেক কংগ্রেসম্যান মি. জিম বেটস, নির্বাচন পর্যবেক্ষক যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক টেরি এল ইজলে ও আমেরিকার দ্য হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) চিফ অব স্টাফ আলেকজান্ডার বার্টন গ্রে।
এ সময় যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে ও জাপানের পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন।
পর্যবেক্ষক দল বলেন, নির্বাচন ঠিক কেমন হয়েছে, এটা দেখতে বিদেশি পর্যবেক্ষকরা আমরা বাংলাদেশে এসেছি। কোন দল নির্বাচনে আসলো বা না আসলো, এটা দেখতে আসিনি। নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও অংশ গ্রহণমূলক হতে আমরা দেখেছি। কাজেই এ নির্বাচন নিয়ে অহেতুক প্রশ্ন তোলা অবান্তর। এটাই বাস্তবতা, সবাইকে মানতে হবে।
