ছবি সংগৃহীত
আলো ডেস্ক
দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন কাঁচি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। তিনি পেয়েছেন ৫৪ হাজার ৯০৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীকের ফজলে হোসেন বাদশা। তিনি পেয়েছেন ৩১ হাজার ৪৬৬ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ২৫ দশমিক ২১ শতাংশ ভোট পড়েছে বলে জানান তিনি।
এরআগে সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।
রাজশাহী-২ আসনে মোট ভোটার তিন লাখ ৫২ হাজার ৭৮২ জন। আসনটির ১১২ ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
