ছবি সংগৃহীত
আলো ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা হরতালের সমর্থনে নোয়াখালীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়কে অগ্নিসংযোগ করেছে হরতাল সমর্থকেরা।
আজ শনিবার সকাল ১০টার দিকে নোয়াখালীর মাইজদীর পৌর বাজারের সামনে প্রধান সড়কে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এ ছাড়া তারা পৌরবাজার বকশি মিজির পুল এলাকায় প্রধান সড়কে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে নির্বাচন নিয়ে ফোর্সদের ব্রিফিং চলছিল। এ সুযোগে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যায়।
