রাজশাহী সাংবাদিক সংস্থার আত্মপ্রকাশ আহবায়ক আজিবার, সদস্য সচিব ফয়সাল
স্টাফ রিপোর্টার
নিরপেক্ষতা বজায় রেখে স্বাধীন ভাবে সাংবাদিকতা করা ও রাজশাহীতে কর্মরত সাংবাদিকদেও অধিকার আদায়ের লক্ষ্যে নতুন বছরের প্রথম দিনে আত্মপ্রকাশ ঘটে ‘রাজশাহী সাংবাদিক সংস্থা’ নামে একটি নতুন সংগঠনের। এদিন ১৫সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। উপস্থিত অর্ধশত সাংবাদিকদেও সম্মতি ক্রমে স্থানীয় দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবার রহমানকে আহবায়ক ও বণিক বার্তার রাজশাহী প্রতিনিধি ফয়সাল আহমেদকে সদস্য সচিব করা হয়।
অবশিষ্ট ১৩ সদস্য হিসেবে আছেন- স্থানীয় দৈনিক রাজশাহীর আলো পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী আসাদুর রহমান টিটু, নয়া কণ্ঠের রাজশাহী ব্যুরো মোস্তাফিজুর রহমান লিটন, মানব কণ্ঠের রাজশাহী ব্যুরো আমিরুল হোসেন শান্ত, রাজশাহী নিউজ২৪.কম এর সম্পাদক ইঞ্জিনিয়ার রায়হানুল ইসলাম, বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার খন্দকার মো. আখতারুজ্জামান সুমন, আমাদেও নতুন সময়ের নিজস্ব প্রতিবেদক ইফতেখার আলম বিশাল, স্বদেশ বিচিত্রার রাজশাহী ব্যুরো খসরুল আরুণনোমানি সাগর, ভোরের ডাকের রাজশাহী প্রতিনিধি মো. তুজবুল হক, দৈনিক খবরের রাজশাহী প্রতিনিধি মো. ন্ডমায়ুন কবীর, বাংলার জনপদেও যুগ্মবার্তা সম্পাদক জাহিদ হাসান, চ্যানেল ফোরটিভির রাজশাহী ব্যুরো সোমেন মন্ডল, এবিসিনিউজের রাজশাহী প্রতিনিধি মৌসুমী আক্তার ও বাংলার জনপদেও স্টাফ রিপোর্টার আমানুল্লাহ আমান। এছাড়াও সে সময় উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৪০ জন গণমাধ্যম কর্মী।
সোমবার (১জানুয়ারি) রাত ৮টায় রাজশাহী মহানগরীর শিরোইল দোশড়মন্ডল মোড় এলাকার একটি রেস্তোরায় আনুষ্ঠানিক ভাবে সংগঠনটির যাত্রা শুরু হয়।
এ সময় আহবায়ক কমিটির নেতারা জানান, সাংবাদিকদের অধিকার আদায়ের ব্যাপারে আপোষহীন থাকবে ‘রাজশাহী সাংবাদিক সংস্থা’। গণমাধ্যমকর্মীদেও যে কোনা বিপদে পাশে দাঁড়াবে এ সংগঠন। সুবিধা বঞ্চিত সাংবাদিকদের নায্য দাবি ও অধিকার আদায়ে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সকলকে সাথে নিয়ে একযোগে কাজ করা হবে। সাংবাদিকদের সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তি চালু করণ, সাংবাদিক কল্যাণ ফান্ডগঠন ও চিকিৎসা সহায়তে ও এই সংগঠনটি মূখ্যভূমিকা রাখবে বলে দাবি করেন তারা।
এছাড়াও বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার লক্ষ্যে থাকবে বিশেষ উদ্যোগ। এসময় সৌহার্দপূর্ণ আচরণের মধ্য দিয়ে একে অপরের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্তকরেন সাংবাদিকরা। সভা শেষে সম্মিলিত ভাবে ফটোশেসান করা হয়। পরে নৈশ ভোজের মাধ্যমে আনন্দঘন এক পরিবেশে শেষ হয় অনুষ্ঠানটি।
