আমাদের দেশের সর্বোচ্চ লম্বা মানুষ আছর আলী
ভ্রাম্যমান প্রতিনিধি
আমাদের দেশের সর্বোচ্চ লম্বা মানুষ মোঃ আছর আলী (৫৬)। তিনি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার চরপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি দিনমজুর।
তার উচ্চতা ৭ ফুট ৫ ইঞ্চি। তিনি তার স্থানীয় বাজারে কুলির কাজ করেন। বর্তমানে উচ্চতার কারণে কর্ম অক্ষম হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
উচ্চতার কারণে পা কিছুটা বেঁকে যাওয়ায় লাঠির উপর ভর করে কুঁজো হয়ে হাঁটতে হয়। আমাদের প্রতিবেদককে মোঃ আছর আলী বলেন,ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক তাকে বলেছেন,তার মাথায় ব্রেন টিউমার হয়েছে। ইহা ছাড়াও কাঁধ,পিঠ,মাজা, দুই পায়ের হাড় বেড়েছে।
তিনি শারীরিক প্রতিবন্ধকতার কারণে বিবাহ করেননি। একমাএ বৃদ্ধা মা তার সেবাযতœ করেন। তাদের সংসারে দুটি গরু ছাড়া আর কোন সম্বল নাই। চিকিৎসা করার জন্য অনেক টাকার প্রয়োজন। তার পায়ের মাপের জুতা, রেডিমেট গায়ের জামা তিনি কিনতে পারেন না।
জুতা,জামাকাপড় বেশী দামে বানিয়ে পরতে হয়। এই বিষয়ে আছর আলীর বৃদ্ধা মা ওরিয়ন বেওয়া আমাদের প্রতিবেদককে বলেন, আমার ছেলে সুস্হ অবস্হায় জন্মগ্রহণ করেন। যুবক অবস্হায় সে অনেক শক্তিশালী ছিল। ২ মণ ওজনের ধানের বস্তা একাই তুলতে পারত। তার জন্য আমাকে আলাদা কোন খাবার দিতে হতনা। সে স্বাভাবিক খাবার খেত।
কিছুদিন আমার ছেলে একটা দোকান পরিচালনা করল। বর্তমানে সে কিছুই করতে পারে না। বর্তমানে তার চিকিৎসা খরচ চালাতে আমাদের হিমশিম অবস্হা। গোপালপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা, আলিম আল রাজী বলেন, সাধারণত হরমোন,জেনেটিক কারণে এইরকম লম্বা মানুষদের এমন অবস্হা হয়ে থাকে।
