ছবি সংগৃহীত
আলো ডেস্ক
জেলার শিবগঞ্জ উপজেলার লাভাঙ্গা এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে ৪১টি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাব-৫।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে ৭টি বালতিতে থাকা ৪১টি ককটেল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে একটি চক্র নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকায় একটি পরিত্যক্ত ঘরে ৭টি বালতির ভেতর ৪১টি ককটেল মজুদ করে। বিষয়টি জানতে পেরে র্যাব রাতেই ওই ঘরটি ঘিরে রাখে এবং স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। পরে সকালে র্যাবের একটি দল ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
র্যাব লেফটেনেন্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস জানান, আসন্ন নির্বাচনে নাশকতা সৃষ্টি ও নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই একটি চক্র ককটেলগুলো মজুদ করে। পরিত্যক্ত ঘরের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
