ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
বিস্ফোরক ব্যাটিংয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন রহমানউল্লাহ গুরবাজ। আর তাতে ভর করে সংযুক্ত আমিরাতকে সহজেই হারাল আফগানিস্তান।
আফগানিস্তানের আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাই মাত্র ১৩ রান করে বিদায় নেন। এরপরই অধিনায়ক ইব্রাহীম জাদরানের সঙ্গে ১৩৭ রানের জুটি গড়েন গুরবাজ। জাদরানের ব্যাট থেকে আসে ৪টি চার ও ২টি ছক্কায় সাজানো ৪৩ বলে ৫৯ রানের ইনিংস। এছাড়া শেষদিকে ৮ বলে ১৯* রানের ছোট ক্যামিও ইনিংস খেলেন আজমতউল্লাহ।
জবাবে ৬ রান তুলতেই দুই ওপেনারের উইকেট হারায় সংযুক্ত আরব আমিরাত। এরপর ২৩ রানে হারায় তৃতীয় উইকেট। তবে স্রোতের বিপরীতে হাল ধরেছিলেন বৃত্ত অরবিন্দ। তবে ৬৪ বলে তার অপরাজিত ৭০ রানের ইনিংস শুধু পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছে। এছাড়া শেষদিকে ২৫ বলে ২০* রানের ইনিংস খেলেন তানিশ সুরি।
