ছবি সংগৃহীত
আলো ডেস্ক
সাংবাদিকদের সাংঘাতিক বলে বিদ্রূপ করে আপত্তিকর কিছু মন্তব্য করেছেন বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান ও দ্বাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান ওমর বীর উত্তম।
তিনি বলেন, কেন্দ্রে নিজেরা ঝগড়াঝাঁটি করবেন না, মারামারি করবেন না, নিজেরা নিজেরা ঝগড়াঝাঁটি কি? এতে রিপোর্ট হয়।
বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজাপুর বাইপাস মোড়ে নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ে কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাস, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজ, সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চুসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
