আলো ডেস্ক এক্সক্লুসিভ: অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সর্বশেষ মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির নেতারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জুরাইন কবরস্থানে সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে এ শ্রদ্ধা জানান তারা। পরে তারা খোকার রুহের মাগফেরাত কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন প্রমুখ।
