ছবি সংগৃহীত
আলো ডেস্ক
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ করেছেন দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার গোপীবাগ থেকে টিকাটুলি মোড় পর্যন্ত বিভিন্ন বিপণিকেন্দ্র ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন তারা।
লিফলেট বিতরণকালে নির্বাচন প্রত্যাখান করে ভোট কেন্দ্রে ভোটারদের না যাওয়ার জন্য আহ্বান জানান ইশরাক এবং জনসাধারণকে অসহযোগ আন্দোলনকে সমর্থন দেয়ার অনুরোধ করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল লিটন , সহ-সভাপতি জীবন আহমেদ, সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন, যুবদল সভাপতি শোয়েব, সেক্রেটারি শ্রমিক দলের সভাপতি ছাত্রদলের সভাপতি, ওয়ারি থানা ছাত্রদল সভাপতি তৌকীর আহমেদ হৃদয়সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
