ছবি সংগৃহীত
আলো ডেস্ক
এবারের নির্বাচন কমিশন (ইসি) খুবই শক্তিশালী বলে জনিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এবারে তারা কোনো ধরনের কারচুপি হতে দেবে না। শেখ হাসিনার সরকারও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও বলেন, যারা ভোট বর্জন করে তারা গণতন্ত্রের লোক না। সরকার পরিবর্তন করতে হলে ভোট প্রয়োজন। অন্য কোনো উপায়ে সরকার পরিবর্তন করার নিয়ম দুনিয়ার কোথাও নেই।
ড. মোমেন বলেন, আফগানিস্তান, ইউক্রেন ও লিবিয়ার মতো বাংলাদেশে মারামারি কাটাকাটি হলে দেশ ধ্বংস হয়ে যাবে। এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।
