ভ্রাম্যমান প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার মান্দা উপজেলা( নওগাঁ-৪) য় নৌকা প্রার্থীর কর্মী – সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী এসএম ব্রহানী সুলতান মামুদ গামার ( তার প্রতীক ট্রাক মার্কা) নির্বাচনী অফিস,ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করার অভিযোগ পাওয়া যায়।
এই আসনের স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ যে, নৌকা প্রার্থীর ৩০-৩৫ জন নেতাকর্মী মাথায় হেলমেট পড়ে,লাঠিসোটা নিয়ে ফিল্মিস্টাইলে এই হামলা চালায়।
গতকাল শনিবার বেলা ১২ টার দিকে এই উপজেলা মান্দা উপজেলার মৈনম বাজারে এই হামলা,ভাংচুরের ঘটনা ঘটে। ইহাতে স্বতন্ত্র প্রার্থী গামার ৩ জন কর্মী আহত হন।
তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ঠ নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেনঃ আলাম সরদার(৪৫), সামশুল ইসলাম ওরফে সোনামুল(৫০), এবিএম হাসান রিপু(৫৫)। সংবাদ পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্হলে পোঁছে পরিস্হিতি নিয়ন্ত্রণ করে।
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এই এলাকার কয়েকশত বিক্ষুদ্ধ নারী- পুরুষ মৈনম – ভোলাবাজার রাস্তা অবরোধ করে রাখে। এই সংবাদ শুনার পর স্বতন্ত্র প্রার্থী ব্রহানী সুলতান গামা তার প্রচারণা সংক্ষিপ্ত করে এলাকায় ফিরে এসে নেতা- কর্মীদের শান্ত করলে অবরোধ প্রত্যাহার করা হয়। স্বতন্ত্র প্রার্থী এসএম ব্রহানী সুলতান গামা অভিযোগ করে আমাদের প্রতিবেদককে বলেন, প্রতিদিনই কোন না কোন এলাকায় আমার সমর্থকদের উপর নৌকা প্রতীকের সমর্থকরা হামলা চালায়, মারধর করে। এই বিষয়ে একাধিক অভিযোগ দেওয়া হলেও কোন ব্যবস্থা নেয়নি মান্দা থানা পুলিশ ও স্থানীয় প্রশাসন।
স্বতন্ত্র প্রার্থী গামা আরও বলেন, গতকাল শনিবার পরিকল্পিতভাবে আমার নির্বাচনী কার্যালয় ও আমার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। স্থানীয় যুবলীগ নেতা আল-আমিন রানা, আশিক সরফরাজ, জিলুর রহমানের নেতৃত্বে নৌকা প্রার্থীর অর্ধশতাধিক নেতাকর্মী এই হামলায় অংশ নেয়।
অভিযোগের বিষয়ে মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল বলেন, ‘নৌকার সমর্থকেরা আচরণবিধি মেনে সম্প‚র্ন শান্তিপ‚র্ণভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছে। স্বতন্ত্র প্রার্থী গামার নির্বাচনী অফিস, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা- ভাংচুরের বিষয়টি আমার জানা নেই।
এই বিষয়ে আমি কিছুই বলতে পারছি না। এই বিষয়ে আমাদের প্রতিবেদক মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোজাম্মেল হক কাজি’ র নিকট জানতে চাইলে তিনি বলেন, নওগাঁ -৪ (সমগ্র মান্দা উপজেলা) আসনের স্বতন্ত্র প্রার্থী গামার নির্বাচনী অফিস, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা – ভাংচুরের ঘটনাস্হল পরিদর্শন করা হয়। এখন পর্যন্ত কোন অভিযোগ আমি পাইনি। পাইলে তদন্ত করে ব্যবস্হা নিব। বর্তমানে ঔ এলাকার পরিস্হিতি স্বাভাবিক আছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ঐ এলাকায় পুলিশ মোতায়েন করা আছে।
