ছবি সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
দুবাই থেকে রওনা দিয়ে নিকারুগুয়ার রাজধানী মানাগুয়াতে যাচ্ছিলো ভারতের ৩০৩ যাত্রীবাহী এয়ারবাস এ৩৪০ বিমানটি। সেই বিমানটিকে ‘মানব পাচারে’র চেষ্টার অভিযোগে আটক করেছে ফরাসি কর্তৃপক্ষ।
শুক্রবার (২২ ডিসেম্বর) উত্তর-পূর্ব ফ্রান্সের মার্নের ছোট্ট ভাত্রি বিমানবন্দরে জ্বালানি রিফুয়েলিংয়ের জন্য অবতরণ করে ভারতীয়দের বহনকারী বিমানটি। এরপর সেটি ঘিরে ফেলা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ‘মানব পাচারের’ সন্দেহ থেকে বিমানটি ফ্রান্সে আটকে ফেলা হয়েছে।
ফ্রান্সের প্রসিকিউটররা জানিয়েছেন, ওই যাত্রীরা নিকারুগুয়া থেকে অন্য দেশে পাড়ি জমানোর পরিকল্পনা করছিলেন, অজ্ঞাত সূত্রের কাছ থেকে এমন একটি তথ্য পান তারা। এই তথ্যের ভিত্তিতেই বিমানটি আটক করা হয়। এরপর দুই জনকে হেফাজতে নিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।
প্যারিসের পাবলিক প্রসিকিউটর অফিস সূত্রে খবর, ‘মানব পাচারে’র সন্দেহে রোমানিয়ান কোম্পানি লিজেন্ড এয়ারলাইন্সের বোয়িং A340 ভ্যাট্রি বিমানবন্দরে আটক করা হয়েছে। ৩০৩ জন ভারতীয় যাত্রীকে নিয়ে বিমানটি দুবাই থেকে নিকারাগুয়ার উদ্দেশে রওনা দিয়েছিল। জ্বালানি ভরার জন্যই বিমানটি ভ্যাট্রি বিমানবন্দরে অবতরণ করে। গোপন সূত্রের খনরের এরপর বিমানটি আটক করে ফরাসি কর্তৃপক্ষ।
বিমানটি আটক করার পরই ঘটনার তদন্তে নেমেছে ফ্রান্সের অর্গানাইজড ক্রাইম ইউনিট জুনালকো (JUNALCO)। স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, বিমানটিতে থাকা ভারতীয়রা মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডায় অবৈধভাবে প্রবেশের জন্য মধ্য আমেরিকায় ভ্রমণ করতে পারে। বিমানটি আটক করার পর মানব পাচারের জড়িত থাকার সন্দেহে দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে জুনালকো।
