ছবি: সংগৃহীত
আলো ডেস্ক
রাজধানীর তেজগাঁও মোহনগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) ঢাকার রেলওয়ে থানা কমলাপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়ে নাশকতা ও যাত্রী হত্যার ঘটনায় মোহনগঞ্জ ট্রেনের পরিচালক (গার্ড) খালেদ মোশারেফ বাদী হয়ে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করেন।
মঙ্গলবার রাতেই এই মামলার রেকর্ড করা হয়।
এর আগে, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মা ও শিশু ছেলে সন্তানসহ চারজনের মৃত্যু হয়েছে।
