বিনোদন ডেস্ক
মহান বিজয় দিবস উপলক্ষ্যে কম্বল বিতরণ করেছেন ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
শনিবার (১৬ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে ধানমন্ডি ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের আওতাধীন ধানমন্ডির ১৫ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে শতাধিক কম্বল বিতরণ করা হয়। এই ওয়ার্ডের বিভিন্ন হতদরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এসময় ধানমন্ডি ১৫ নং ওয়ার্ডের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
