স্পোর্টস ডেস্ক
দু্ই বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন আন্দ্রে রাসেল। ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সেই রাসেলের দুর্দান্ত পারফর্মম্যান্সেই ৪ উইকেটে জয় পেয়ে ১-০ তে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
এদিন ক্যারিয়ার সেরা বোলিংও (১৯/৩) করে বসলেন ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল। সঙ্গে ব্যাট হাতে ১৪ বলে অপরাজিত ২৯ রান করে হয়েছেন ম্যাচসেরা।
ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত ছিল ইংল্যান্ডের। বিনা উইকেটে ৭৭ রান করে সফরকারীরা। ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ পার করে তারা। এরপর একের পর এক উইকেট হারায় ইংল্যান্ড। যে কারণে শেষটা ভালো হয়নি তাদের। ৩ বল বাকি থাকতেই গুটিয়ে যায় ১৭১ রানে। সর্বোচ্চ ৪০ রান (২০ বলে) করেন ওপেনার পিল সল্ট। ৩১ বলে ৩৯ রান করেন অধিনায়ক জস বাটলার।
