স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ৩ ডিসেম্বর ২০২৩, উদযাপন উপলক্ষ্যে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, রাজশাহী জেলার উদ্যোগে আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ডাঃ এস. এম. এ. মান্নান, সভাপতি রাজশাহী লায়ন্স ক্লাব, রাজশাহী।
বিশেষ অতিথি জনাব মোঃ আইয়ুব আলী হাওলাদার মহাসচিব, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, কেন্দ্রীয় কমিটি, ঢাকা। জনাব মোঃ ওলিউর রহমান বাবু মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ও বিশিষ্ট সমাজকর্মী, রাজশাহী।
সেখানে আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ রাজশাহী জেলার দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দৃষ্টি প্রতিবন্ধীরা তাদের বক্তব্যে আবেগ ঘন অনেক কথাই বলেছেন। বিশেষ করে মেধাবী দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের জন্য শিক্ষাবৃত্তির পাশাপাশি তাঁদের কর্মসংস্থানের জন্য লায়ন ডাঃ এস.এম.এ. মান্নান স্যার সহ উপস্থিত সকলের নিকট অনুরোধ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন লায়ন্স ক্লাব একটি আন্তর্জাতিক সেবা সংস্থা। মানুষের যে কোন দৈব দুর্যোগে লায়ন্স ক্লাব সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এ ছাড়াও চক্ষুরোগের চিকিৎসার জন্য এই সংস্থা পৃথিবীর বিভিন্ন শহরে চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেছে।
যেখানে বিনামূল্যে চিকিৎসা ও অপারেশন করা হয়। তিনি জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সকল সদস্যদের রাজশাহী লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুব্যবস্থা করার অঙ্গিকার করেন।
তিনি লায়ন্স ক্লাবের মাধ্যমে অথবা ব্যক্তিগতভাবে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের আমরা সহযোগিতা করে আসছি। আমরা সবসময়ই তাদের পাশে আছি, থাকবো…ইনশাআল্লাহ। আলোচনা শেষে সকল দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে সাদাছড়ি বিতরণ করা হয়।
