আলো ডেস্ক
রাজনীতি ও নির্বাচনী কৌশলে শেষ বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘নির্বাচনী কৌশল যদি সব আপনাদের বলে দেই তাহলে আমার কৌশল কাজে লাগবে না। সব কথা কি বলা যায়, প্রেম করলে কি প্রেমিকার নাম আগে আনা উচিত, নাকি বলা যায়। বলা যায় না।’
সোমবার (১১ ডিসেম্বর) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জাতীয় পার্টির ভোটাররা নিরীহ, আওয়মী লীগের ভোটাররা শক্তিশালী। নিরীহ ভোটাররা যদি কেন্দ্রে আসতে পারেন, তাহলে ভালো রেজাল্ট হবে আশা করছি। প্রার্থীরা প্রতীকের জন্য অপেক্ষা করছেন। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। ইশতেহারের কাজ শেষ হয়ে গেছে, সেটা প্রিন্টও হয়ে গেছে। প্রতীক বরাদ্দের আগে যে কাজগুলো আছে সেগুলো আমরা করছি। সংখ্যাগরিষ্ঠ আসন পাবো ইনশাল্লাহ, সরকার ফল করার মতো। ১৫১টির বেশি আসন পেতে পারি, আমরা সরকার গঠন করতে চাই। ১৯৯১ সালে বিএনপি যদি সরকার গঠন করে, আমরাও করতে পারি।’
