প্রেস বিজ্ঞপ্তি
২৮ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ সকাল ১০.০০ টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম এর সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে এ শিক্ষা বোর্ডের শাখা প্রধানদের (১২টি শাখা) নিয়ে বিভিন্ন শাখার নথি ও পত্রে সঠিক বানান ব্যবহারের লক্ষ্যে আলোচনা সভা করেন।
সভায় উপস্থিাত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব জনাব মো. হুমায়‚ন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক জনাব মো. এনামুল হক, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) জনাব মো. বাদশা হোসেন, সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম সহ অন্যান্য শাখা প্রধানগণ।
মাননীয় চেয়ারম্যান বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত (১) ব্যবহারিক বাংলা অভিধান, (২) আধুনিক বাংলা অভিধান, (৩) অভিধান: বাংলা থেকে ইংরেজি, (৪) অভিধান: ইংরেজি থেকে বাংলা বইগুলো শাখা প্রধানদের হাতে তুলে দেন।
তিনি বলেন, “এ বইসমূহ ঐতিহ্যবাহী শিক্ষা বোর্ডের ঐতিহ্য সমন্বত রাখার লক্ষ্যে বাংলা ভাষা পত্র লিখনে ও দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনায় যথাযথ ভূমিকা রাখবে।
সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একুশ শতকের উপযোগী মানসম্মত শিক্ষা বিস্তারে রাজশাহী শিক্ষা বোর্ডকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে বলে দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন।”
