বিনোদন ডেস্ক
বিতর্কিত কণ্ঠশিল্পী মইনুল হাসান নোবেলকে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) নেওয়া হয়েছে। দিন দিন মাদকাসক্তে জড়িয়ে পড়ায় পরিবারের পক্ষ থেকে তাকে বৃহস্পতিবার ঢাকার নিকটবর্তী একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। অন্যদিকে খুলনা থেকে তুলে নিয়ে আসা ফারজান আরশি তার বাসায় ফিরে গেছেন। বিষয়টি নোবেলের পারিবারিকসূত্র জানা যায়।
সম্প্রতি গায়ক নোবেল খুলনা থেকে এক তরুণীকে ঢাকায় নিয়ে আসেন বলে জানা যায়। ফেসবুকে তার রিলেশনশিপ স্ট্যাটাস এর মাধ্যমে জানিয়েছেন, তিনি ফারজান আরশির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার স্ত্রী সালসাবিওল মাহমুদ জানিয়েছেন নোবেল মেয়েটিকে খুলনা থেকে তুলে এনেছেন। আরশিও জানান তিনি গোপালগঞ্জে গিয়েছিলেন সেখান থেকে নোবেল তাকে ঢাকায় নিয়ে আসে। পরে ওই তরুণীর পরিবার তাকে নিতে ঢাকায় এলে নোবেলের সাথে তাকেও মাদক সেবন করতে দেখেন। বিষয়টি ফেসবুক লাইভে জানিয়েছেন আরশির স্বামী। এরই প্রেক্ষিতে জানা গেছে, আরশির স্বামী ও ভাই নোবেলের নামে মামলা দায়ের করেছেন।
বর্তমানে আরশি খুলনায় অবস্থান করছেন। খুলনায় ফিরে গিয়ে আরশি ফেসবুকে জানিয়েছেন, আমি আমার বাসায় আছি, খুলনাতে। না জেনে উলটাপালটা নিউজ করবেন না প্লিজ। আজকে যদি আমি নাদিমের সাথে সবকিছু ডিলিট করে যেতাম, তাহলে কেউ কিছুই জানতে পারতো না, আমি কি এতোটাই বোকা? আমি জানি না যে নোবেল এই ছবি আপলোড করলে ক্তটা ঝামেলা হবে? বিশ্বাস করুন এসবে আমার হাত ছিল না। একটু টাইম দেন।
কিছুদিন আগেই কুড়িগ্রামে একটি কনসার্টে গিয়ে মাতাল অবস্থায় মঞ্চে ওঠেন নোবেল। সেখানে জড়ানো কণ্ঠে গান গাইতে শুরু করলে দর্শক-শ্রোতারা পানির বোতল ছুঁড়তে শুরু। বিষয়টি নিয়ে দেশব্যাপী তোলপাড় হয়। তারপর তার স্ত্রীর সাথে ঝামেলা শুরু হয়।
প্রসঙ্গত, ২০১৯ সালে ভারতের জি বাংলার ‘সারেগামাপা’ শো’র মাধ্যমে পরিচিতি পান নোবেল। তবে বিভিন্ন সময় নানা মন্তব্য বা বিতর্কিত কাণ্ড ঘটিয়ে সমালোচিত হয়েছেন বারবার।
