প্রেস বিজ্ঞপ্তি : ইং ২৪ নভেম্বর ২০২৩ তারিখ সময় রাত্রী-০৪.৩০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দিয়াড়মানিকচক নামক এলাকায় অপারেশন পরিচালনা করে হেরোইন-০২ কেজি, মোবাইল-০২টি, সীম-০১টি উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ আব্দুল হালিম @ ডালিম (২৫), পিতা-মোঃ সুরত আলী, সাং-দিয়াড়মানিকচক, ইউপি-চরআষাড়িয়াদহ, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করে।
ঘটনার বিবরণে প্রকাশ: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড়মানিকচক গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল হালিম @ ডালিম (২৫), পিতা-মোঃ সুরত আলী এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রাখিয়া বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
বিষয়টি জানামাত্রই র্যাবের গোয়েন্দা দল নৌকা যোগে নদী পার হয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল হালিম @ ডালিম (২৫), পিতা-মোঃ সুরত আলী এর বসত বাড়ীতে পায়ে হেটে পৌঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ০২ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে র্যাবের টিম ০১জনকে হাতে নাতে ঘটনাস্থল রুমের ভিতর আটক করে এবং অপর ০১জন ব্যক্তি পূর্ব দিকে ঝাঁড়-জঙ্গলের ভিতর দ্রুত গতিতে দৌড়ে ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে যায়।
পরবতীতে ধৃত আসামীর বসতবাড়ী তল্লাশীকলে দোচালা টিনের বসত ঘরের পূর্ব পার্শ্ব সংলগ্ন পাট খড়ির মাচাং এর মধ্যে পাট খড়ির স্তূপের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত হেরোইন উদ্ধার করে।
আসামী জানায় যে, সে এবং পলাতক আসামীসহ পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নিজের দখল ও হেফাজতে রেখে গোদাগাড়ী থানা এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল এবং উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসতবাড়ীতে মজুদ রেখেছিল।
উক্ত আসামীকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা রুজুর কার্যক্রমে প্রক্রিয়াধীন।
