স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে অল্পের জন্য রক্ষা পেয়েছে পেট্রোল পাম্প।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে নগরীরর শাহমখদুম থানার সিটি হাটের পাশে এই ঘটনা ঘটে। এতে ট্রাকেটিতে আগুন ধরে যায়। এসময় ঘটনাস্থল থেকে দুই অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। নগরীর শাহমখদুম থানার (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে সিটি হাটের পাশে একটি পেট্রোল পাম্পের নিকট দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এসময় ট্রাকে দ্রæত আগুন ধরে যায়।
পরে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীরা। তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়রা বলেন, ট্রাকটিতে দ্রæত আগুন ছড়িয়ে যাওয়ার ফলে পেট্রোল পাম্প ব্যাপক ঝুকির মধ্যে ছিল। সময়মত ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওসি বলেন, ঘটনাস্থল থেকে দুইটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। দুষ্কৃতিকারীদের আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
