আলো ডেস্ক
বরিশালে একটি ট্রাক থেকে ২৪০ মণ জাটকা জব্দ করেছে নৌ পুলিশ। গত বুধবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক থেকে জাটকাগুলো জব্দ করা হয়।
নৌ-পুলিশের বরিশাল অঞ্চলের সুপার (এসপি) কফিল উদ্দিন জানান, ট্রাকটি করে ৭৫টি ককশিটের ভেতরে জাটকা নিয়ে কুয়াকাটা থেকে কুষ্টিয়া যাচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়।
এ সময় ট্রাকটি জব্দ করার পাশাপাশি এর চালক ও হেলপারকে আটক করা হয়। জাটকাগুলো বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
