আলো ডেস্ক
রাজধানীর ডেমরার পাইটি এলাকায় বাসের লেগুনার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে ডেমরা বাঁশেরপুল ও বামৈল এলাকার মাঝামাঝি বার্জার পেইন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে। এরপর দুই নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। প্রাথমিকভাবে তাদের নামপরিচয় পাওয়া যায়নি।
ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার জানান, সকালে ডেমরার বার্জার পেইন্টের সামনের রাস্তায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে নিহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি।
