মোঃ ফায়সাল হোসেন
পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন গোদাগাড়ী উপজেলার শহিদুল ইসলাম আসিফ (৪৫) নামের এক ব্যক্তি। শহিদুল ইসলাম বলেন, আমি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্ডধারী সদস্য। রেজি নং বি-৯৬৮/৬৪ইং, লাইসেন্স নং-৩৫৬০/১৬, কার্ড নং ৪৫৫৩। আমি প্রায় ২০ বছর যাবত হানিফ এন্টারপ্রাইজ কোচে সুপারভাইজার হিসেবে কর্মরত আছি।
গোদাগাড়ী থানার কাঠালতলা উজানপাড়া গ্রামে আমার বাড়ি। গত মঙ্গলবার (২১ নভেম্বর) রাত দশটার দিকে ঢাকা থেকে এসে আমি বাড়িতে যাচ্ছিলাম। এ সময় প‚র্ব শত্রুতার জের ধরে মোঃ জসিম (৩০), পিতা নেফাজ উদ্দিন নামে একজন আমাকে ডাকলে বাড়ির সামনে রাস্তার উপর দাঁড়িয়ে কথা বলতে থাকি। এরপর হঠাৎ পেছন থেকে অতর্কিতভাবে আমাকে কয়েকজন সন্ত্রাসী এলোপাথাড়ি ভাবে মারতে থাকে।
ধারালো অস্ত্র, লোহার রড, কাঠ, বাঁশের লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে। রক্তাক্ত জখম করে আমার পকেটে থাকা ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় তারা। চিৎকার শুনে আমার বাড়ির মানুষ ও এলাকাবাসী এসে আমাকে সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রাত ১২টার দিকে ভর্তি করান। আমি লোক মুখে শুনেছি আমাকে প্রাণে মেরে ফেলতে চায় তারা।
সেজন্যই আমার মাথায় আঘাত করেছে বেশি যেন আমি ঘটনাস্থলেই মারা যায়। আমার পরিবারের লোকজন অনিশ্চয়তার ভুগছে। তাদেরকেও প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। হামলাকারীদের মধ্যে আরও দুইজনকে আমি চিনতে পেরেছি। মোঃ বেলাল (২১) ও দুলাল (২৮) তারা সম্পর্কে দুই ভাই পিতার নাম মোঃ শরীয়ত।
তারাও একই গ্রামের বাসিন্দা। এছাড়াও আরো ৫-৬ জনকে আমি চিনতে পারিনি। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার মাথায় বাম চোখের উপরে কপালে ১৫ টা সেলাই পড়েছে। কর্তব্যরত চিকিৎসক মাথায় আঘাত দেখে সিটি স্ক্যান করতে বলেছে।
সিটি স্ক্যানের রিপোর্ট না দেখে ভালোভাবে চিকিৎসা দিতে পারবেন বলে জানিয়েছেন। আমি সিটি স্ক্যান করে এসেছি এখনো রিপোর্ট পাওয়া যায়নি। রিপোর্ট দেখিয়ে চিকিৎসা শেষ করে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব বলেন শহিদুল।
