আলো ডেস্ক
দ্বাদশ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে রাজশাহীতে স্বাভাবিক রয়েছে জনজীবন।
সোমবার (২০ নভেম্বর) সকালে হরতালের সমর্থনে মহানগরীর নিউ মার্কেট এলাকায় ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পরে তারা রাস্তায় ইট পাটকেল ভেঙ্গে পালিয়ে যায়।
এদিকে রবিবার রাতে গোদাগাড়ী উপজেলা ও পুঠিয়া উপজেলায় দুটি বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। তবে এ ঘটনায় কোন আহত বা নিহত হয়নি।
এছাড়া যথাসময়ে রেলস্টেশন থেকে সকল রুটের লোকাল ও আন্তঃনগর ট্রেন সময়মতো ছেড়ে গেছে। রাজশাহী জেলা বাস টার্মিনাল ও বিভাগীয় বাস টার্মিনাল থেকে কোন দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে লোকাল দুই-একটি বাস চলাচল করছে। মহানগরীতে রিকশা ও অটো রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে।
হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগরীর গুরুত্বপূর্ন সড়ক ও সড়ক মোড় সমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহল দিচ্ছে র্যাব ও পুলিশ।
হরতাল প্রতিহত করতে মহানগরীর গুরুত্বপূর্ণ ১৩টি পয়েন্টে অবস্থান নিয়ে আছে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সূত্র-নিউজনাউ
