গণমাধ্যমকে অপু বলেন, দেখুন এ ঘটনায় আমাকে কেন জড়ানো হচ্ছে আমি জানি না। কেনইবা আমাকে প্রশ্নবাণে জর্জরিত করা হচ্ছে? যাদের নিয়ে এই আলোচনা, তারাই ভালো বলতে পারবেন। তাদের কাছেই প্রশ্ন রাখুন। আমি কোনো মন্তব্যই করতে চাই না।
আপনিই নাকি ভাইরাল করেছেন? উত্তরে অপু বিশ্বাস বলেন, আমি কেন এসব ভাইরাল করতে যাব। আমি যতটুকু বুঝি এ ঘটনা তাপস ও ফারজানা মুন্নীর একান্তই ব্যক্তিগত বিষয়। সেখানে আমাকে জড়ানোর মানে নেই। জড়িয়েও যদি থাকে ‘ওই ভদ্র মহিলাই’ জড়িয়েছেন। আমি তার নাম উচ্চারণ করে নতুন করে ভাইরাল হতে চাই না।
এর আগে গেল ৪ নভেম্বর মুন্নী তার ফেসবুকে লিখেছিলেন, তাপস এবং বুবলী প্রেম করছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার টার্গেট তাপস। আমার যদি কিছু হয় তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে।
অন্যদিকে বুবলিও গণমাধ্যমে দাবি করেন, ‘খেলা হবে’ নামক একটি ছবিতে অভিনয় করছেন তিনি। বিষয়টি একটি পক্ষ সহ্য করতে পারছে না। তাই এমন মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছে। বিষয়টি নিয়ে তার কথা বলতে রুচিতে বাঁধতে বলেও মন্তব্য করেন।
