ভ্রাম্যমান প্রতিনিধি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ সদস্য নং-৪৯ নওগাঁ-৪ আসন (সমগ্র মান্দা উপজেলা) থেকে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসাবে সমগ্র মান্দা উপজেলায় গণসংযোগ করে যাচ্ছেন আলহাজ শেখ মোঃ আব্দুল লতিফ। জানা যায় যে, ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি দলের নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন।
আমাদের প্রতিবেদককে তিনি বলেন, যতদিন বেঁচে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ এই দলের নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, মান্দা উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।
জানা যায় যে, প্রতিদিন সকালে তিনি তার নেতাকর্মীদের সাথে নিয়ে এই উপজেলার সকল ইউনিয়নের জনগনের সাথে সৌজন্য সাক্ষাত করতে বের হন, সবার সাথে সৌজন্য সাক্ষাত শেষে রাতে বাসায় ফিরেন।
এই উপজেলার বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলে আমাদের প্রতিবেদক জানতে পারেন যে, আব্দুল লতিফ শেখ তার এলাকায় তার নিজ অর্থে রাস্তা ঘাট, স্কুল-কলেজ, মাদরাসা, এতিমখানাসহ সকল স্তরে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা, গরিব মানুষদের চিকিৎসা সেবা সহ সব ধরণের কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, সামনে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়ে আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে এই মান্দা বাসীর জন্য আমি সেবাম‚লক কাজ করে যাব। নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আব্দুল লতিফ শেখ বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকের মনোনয়ন দিয়েছিলেন। আমি সেই লক্ষে কাজ করে যাচ্ছিলাম।
কিন্ত কিছু রাজনৈতিক প্রভাব,বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হওয়ার কারণে আমাকে নৌকা প্রতীক নিয়েও পরাজয় হতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমার আকুল নিবেদন এই যে,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নৌকা প্রতীকের মনোনয়ন পএ দেওয়া হলে আমি১০০℅ আশাবাদী আমি নৌকা প্রতীকে বিজয় হব ইনশাআল্লাহ।
