মোঃ ফায়সাল হোসেনঃ
রাজশাহীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাহিদ আখতার নাহান এর নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়।
শনিবার (১১ নভেম্বর) বিকাল চারটার দিকে চার খুটার মোড় থেকে শুরু করে কোর্ট স্টেশন মোড় হয়ে, বহরমপুর পার হয়ে, ঘোরা চত্বর দিয়ে বর্ণালীর মোড় পার হয়ে, নগর ভবনের সামনে দিয়ে ভদ্রার মোড় হয়ে, তালাইমারি হয়ে সাহেব বাজার দিয়ে রাজশাহী কোর্টের সামনে, হাইটেক পার্কের পাস দিয়ে কাশিয়াডাঙ্গা হয়ে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহানের নিজ চেম্বারের সামনে মোটরসাইকেল শোভাযাত্রাটি শেষ হয়।
এ সময় প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি পালন করা হয়। উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, মোঃ শরিফুল ইসলাম টিয়া, সাবেক সহ-সম্পাদক রাজশাহী, মহানগর যুবলীগ। মোঃ মাহবুব আলম খান (ববিন) সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাজশাহী আওয়ামী মহানগর যুবলীগ রাজশাহী।
মাহিন হাসান মিঠুন সদস্য রাজশাহী মহানগর যুবলীগ। মোস্তাফিজুর রহমান,সাবেক সভাপতি ১৮ নং ওয়ার্ড। শামীম সাধারণ সম্পাদক,১৮ নং ওয়ার্ড উত্তর। শামীম মন্ডল সভাপতি ৩০ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ।
আলমগীর হোসেন সভাপতি ২৭ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ। আসলাম হোসেন,সাধারণ সম্পাদক ১৮ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ দক্ষিণ। পলাশ উদ্দিন সাবেক সদস্য রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগ। মোঃ নাজমুল হোসেন, সাবেক সহ সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী যুবলীগ সহ প্রায় ১ হাজার নেতাকর্মী প্রতিষ্ঠা বার্ষিকীর মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।
