স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও মিছিল প্রদর্শন বিএনপি নৈরাজ্য সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তির সমাবেশ মিছিল প্রদর্শন হচ্ছে প্রতিদিনই।
আওয়ামী লীগের শান্তি সমাবেশে বিতর্ক কিছু ব্যাক্তিদেরও উপস্থিতি লক্ষ্য করা যায়। সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে কাউন্সিলর মতি তার প্রতিপক্ষ রুবেলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার লোকজনকে মারধর ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ উঠে রুবেলের বিরুদ্ধে।
মতির সমর্থকদের মারধর সহ নানা ধরনের অভিযোগ তোলেন মোতি সে সময়। আওয়ামী লীগের শান্তি সমাবেশে লক্ষ্য করা যায় প্রতিদিনই বিতর্কিত পদবিহীন যুবলীগ লীগ সমর্থক রুবেলকে।
এছাড়াও রুবেলের পাশে রয়েছে এক সময় যুবদলের রাজনীতির সাথে জড়িত সাবেক এমপি ও সাবেক মন্ত্রীর এডভোকেট কবীর হোসেনের বড় ছেলে অস্থিরের পার্টনার আরিফকে। আরিফ এখন আওয়ামী লীগের যোগদান করেছে এমনটি জানাম তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা।
সাবেক যুবদলের সভাপতি বুলবুল বলেন আমাদের যুবদলের রাজনীতির সাথে একসময় জড়িত ছিল আরিফ। অনেক যুবদলের নেতারাও তা বলেছে এবং বিএনপি’র বড় নেতাদের সাথে তার একসময় ভালো সম্পর্ক ছিল।
তা কি আওয়ামী লীগের নেতারা জানান আমাদের দলে এভাবেই বিতর্কিত বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত এবং বিএনপির সাথে জড়িত অনেক নেতারাই এখন আমাদের রাজনীতির সাথে জড়িত হয়ে যাচ্ছে তারাই মিটিং মিছিলে সবার সামনে সারিতে দাঁড়ায় তারাই নির্বাচন কমিটির দায়িত্ব অংশগ্রহণ করছে ফলে আমরা যারা বিএনপি জামাতের সময় নির্যাতিত ছিলাম আমরাই মিছিলের সামনে যেতে পারছি না আমরাই বঞ্চিত তারাই সব সুবিধা ভোগ করছে। অনেক নেতা আবার এসব হাইব্রিডকে নিয়ে রাজনীতি করছে। তৃণমূল আওয়ামী লীগ ক্ষোভ প্রকাশ করে বলেন হাইব্রিড এর অত্যাচারে আমরাই অতিষ্ঠ।
