আলো ডেস্কঃ গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ চলাকালীন সংঘাত ও সহিংসতাকে কেন্দ্র করে বাংলাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। এমন উদ্বেগ প্রকাশ করে সংস্থাটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ও ইইউ পার্লামেন্টের ভাইস-প্রেসিডেন্ট জোসেপ বোরেল সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
রবিবার (৫ নভেম্বর) সামাজিকমাধ্যমে এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘বাংলাদেশে ৮ হাজারেরও বেশি বিরোধী দলীয় কর্মীকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বিগ্ন। সব ক্ষেত্রেই ন্যায়বিচার হওয়া উচিত।’
ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ প্রতিনিধি সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার অনুকূলে অংশগ্রহণমূলক নির্বাচনের শান্তিপূর্ণ পথ খুঁজে বের করা জরুরি।
বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দলগুলো দ্বিতীয় দফায় দেশব্যাপী অবরোধ অব্যাহত রেখেছে, এতে কিছু সহিংসতার ঘটনা ঘটছে এবং আন্তঃজেলা রুটে তুলনামূলকভাবে কম যানবাহন চলাচল করছে।
