আলো ডেস্কঃ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ৫ ও ৬ নভেম্বর (রবি ও সোমবার) সারা দেশে সর্বাত্মক অবরোধ ডেকেছে গণতন্ত্র মঞ্চ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপি ও সমমনা দলগুলোর চলমান অবরোধ কর্মসূচিকে সমর্থন দিয়ে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
শহীদ উদ্দিন মাহমুদ বলেন, চলমান সরকারবিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করে আগামী শুক্রবার (৪ নভেম্বর) সারা দেশের সব প্রার্থনালয়, মসজিদ, গির্জা স্ব স্ব ধর্মের মানুষেরা প্রার্থনা করবেন। আর আগামী ৫ ও ৬ নভেম্বর সারা দেশে সর্বাত্মক অবরোধ পালন করা হবে।
সমাবেশে বিল্পবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাউয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
