স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীর বাজে কাজলা এলাকার কড়াইতলা মোড়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ।
গতকাল রোববার (৩১ অক্টোবর) দুপুর আড়াই টায় মো. আলী (৩৮) কে নিজ বাড়িতে হাতে-নাতে গাঁজাসহ গ্রেফতার করে এসআই শিউলী, এসআই সুকান্ত ও এএসআই ফিরোজ। আটক মো. আলী বাজে কাজলা এলাকার আবেদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহিতার থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান আলী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় মো. আলী তার বাড়িতে গাঁজা নিয়ে অবস্থান করছে বিক্রয়ের জন্য। খবর পেয়েই দ্রুত তার বাড়িতে গিয়ে হাতেনাতে গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকের মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
এর আগে চরকাজলার বটতলায় ১০০ গ্রাম গাঁজাসহ আলামিন মোল্লা (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে মতিহার থানার এসআই মাজেদ আলীসহ তার সঙ্গীয় ফোর্স।
