আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, বাইবেল বলে যে ‘শান্তি ও যুদ্ধের একটি সময় আছে। এটি যুদ্ধের সময়।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় পার্ল হারবারে হামলা বা ২০০১ সালে টুইনটাওয়ার হামলার পর যুক্তরাষ্ট্র যেমন যুদ্ধবিরতিতে রাজি হয়নি, তেমনি ৭ অক্টোবরের ভয়াবহ হামলার পর ইসরায়েলও যুদ্ধবিরতিতে রাজি হবে না বলে জানান নেতানিয়াহু। এ সময় তিনি যুদ্ধবিরতিকে ইসরায়েলকে হামাসের কাছে, সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণের আহ্বান বলে অভিত করেন।
জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা গাজায় যুদ্ধবিরতির বরবার গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। বিপরীতে গাজায় ব্যাপকভাবে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর সেনারা।
গত ৭ অক্টোবর হামাসের আক্রমণ শুরু হওয়ার পর থেকে এ লড়াইকে ইসরায়েলের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ হিসেবে অভিহিত করে আসছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন, আমরা যুদ্ধ করব এবং আমরা আত্মসমর্পণ করব না। আমরা স্থলে বা আকাশে কোথাও সৈন্য প্রত্যাহার করব না।
