বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় পুকুরে দুর্বৃত্তের বিষ প্রয়োগে ২৯ লক্ষ্য টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের চাঁইসারা গ্রামে একটি বিশাল পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে।
৪ বছরের জন্য ওই পুকুর লীজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন গোবিন্দপাড়া ইউনিয়নের চাঁইসারা গ্রামের মোঃ ইমাজ উদ্দিন । গত দুই বছর থেকে পুকুরটিতে মাছ চাষ করা হচ্ছে।
পুকুরের মাছগুলো বড় হলে বছর শেষে বিক্রয় করবেন বলে জানা গেছে। ১৪ বিঘা আয়তনের পুকুরে বিষ প্রয়োগ মাছ নিধন করায় সর্বশান্ত হয়ে পড়েছে মৎস্যচাষী ইমাজ উদ্দিন ।
পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় একই গ্রামের ১. মোঃ মাসুদ রানা (৩৫) পিতা মৃত আঃ শুকুর ২.জাহাঙ্গীর হোসেন (৩২) ৩. আরিফ হোসেন (৩৬) পিতা মৃত সিদ্দিক ৪. আলামিন (৪০) পিতা জাফের আলী ৫. আঃ হামিদ (৪৫) পিতা মৃত আমির হোসেন ৬. বাবুল হোসেন পিতা রহমানের নাম উল্লেখ করে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই পুকুরের আংশিক মালিক চাঁইসারা গ্রামের মৃত শুকুর মুল্লা ছেলে মাসুদ রানা দিগরের সাথে মাছ চাষ নিয়ে দীর্ঘ সময় ধরে বিরোধ চলে আসছিল। এবং গত ২৮/১০/২৩ ইং উপরোক্ত বিবাদীগণ আমার বাড়ির সামনে পাকা রাস্তার উপরে আশিয়া মারপিট সহ খুন যখন করিবেও আমার লীজকৃত পুকুরে বিষ প্রয়োগ করিবে বলে আমাকে সহ পরিবারের সকলকে হাসুয়া দিয়ে কুপাইয়া খুন জখম করিবে ও ভয় ভীতি ও হুমকি প্রদান করে।
সেই বিরোধের জেরে ওই দীঘিতে বিষ প্রয়োগ করা হয়েছে বলে দাবী করা হচ্ছে লিজকৃত পুকুরের মালিক ইমাজ উদ্দীন । বিষ প্রয়োগের ঘটনায় প্রায় ২৯ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
রবিবার ভোর রাতে পুকুরে বিষ প্রয়োগ করায় বেলা বাড়ার সাথে সাথে সমস্ত মাছ মরে এবং পচে পানিতে ভেসে উঠে। পুকুরে মাছ ভাসতে দেখে স্থানীয় লোকজন ইমাজ উদ্দীনকে খবর দেয়।
খবর পেয়ে দ্রুত পুকুরে আসেন তিনি। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় সামান্য মাছ ধরতে পারেন তারা। পুকুর মালিক ইমাজ উদ্দীন বলেন, আমার চাষকৃত পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২৯ লাখ টাকার ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা। আমি দোষীদের শাস্তির দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানান, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
