স্টাফ রিপোর্টার
অক্টোবর সেবা মাস ২০২৩ উপলক্ষ্যে Justice For All এর আলোকে “লায়ন্স ক্লাব অব রাজশাহী” এবং “লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটন” এর উদ্যোগে অদ্য ২৯/ ১০/২০২৩ রোজ: রবিবার, সকাল ১১:০০ টায়, রাজশাহী জেলায় অবস্থিত মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৮৫ জন শিক্ষার্থীদের আই সাইট টেস্টিং এন্ড ব্লাড গ্রুপিং করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্মানিত প্রেসিডেন্ট লায়ন ডা. এস.এম.এ মান্নান, ডিরেক্টর লায়ন এ.কে. মাসুদ, সেক্রেটারি লায়ন তাসলিমা খাতুন ডালিয়া সহ অন্যান্য লায়ন এবং লিও সদস্যবৃন্দ ।
